Thursday 19 November, 2026

For Advertisement

‘ফারুক অনেক কষ্ট পাচ্ছিল, সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে’

16 May, 2023 7:33:38

ঢাকাই সিনেমায় সত্তর দশকে রাজত্ব করেছিলেন ফারুক ও আলমগীর। সিনেমা অঙ্গন ছাড়াও এই দুজনের বন্ধুত্ব ছিলো অনেক আগে থেকেই। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে ফারুক চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (১৫ মে) সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বরেণ্য এই অভিনেতা। বন্ধুর চলে যাওয়া নিয়ে আলমগীর বললেন, ভীষণ কষ্ট হচ্ছে।

আলমগীর বলেন, সিনেমার নায়ক ফারুক এবং নায়ক আলমগীর হওয়ার পর আমরা পরিচিত হইনি। তার আগে থেকে আমরা পরিচিত। ১৯৬৪ সাল থেকে আমরা বন্ধু, আমরা ভাই। সে ৭০-এ নায়ক হয়েছে, আমি ৭২-এ। আমাদের ইতিহাসটা অনেক লম্বা। অনেক কথা আছে, স্মৃতি রয়েছে, পরে এক সময় বলব। এখন আসলে স্মৃতিচারণা করার মতো মন-মানসিকতা নেই আমার।

তিনি বলেন, ফারুক নেই কথাটা ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে আমার, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। গেল দুই বছর যাবত অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছিলেন ফারুক। তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন ভাবির সঙ্গে আমার প্রায় সময়ই কথা হতো। অসুস্থতায় ফারুক অনেক কষ্ট পাচ্ছিল। সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ তায়ালা ফারুকের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করুক। ওর আত্মার মাগফিরাত কামনা করছি।’

উল্লেখ্য, দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক। সবশেষ ২০২১ সালের মার্চ থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। স্বাস্থ্য পরীক্ষায় প্রথমে রক্তে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি হন তিনি। এর কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে তার চিকিৎসা চলছিল ফারুকের। কিন্তু শেষ রক্ষা হলো না, চলে গেলেন ওপারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore