Thursday 1 October, 2026

For Advertisement

সস্ত্রীক করোনামুক্ত গাজী মাজহারুল আনোয়ার

22 April, 2021 7:28:11

দেশবরেণ্য গীতিকবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ৭৮ বছর বয়সী গাজী মাজহারুল আনোয়ার করোনামুক্ত হয়েছেন। তাঁর স্ত্রীও করোনা ভাইরাসের আক্রামণ থেকে সেরে উঠেছেন।

বুধবার তাঁদের করোনামুক্ত হওয়ার খবর জানিয়েছেন জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সংগীতশিল্পী দিঠি চৌধুরী। তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমার আব্বু আম্মুকে সুস্থ করে তুলেছেন। তারা এখন বাসাতেই আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন’

গত ২ এপ্রিল শুক্রবার গাজী মাজহারুলের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তাঁরা।

অন্যদিকে, ৭৬ বছর বয়সী বরেণ্য অভিনেতা আবুল হায়াতও করোনামুক্ত হয়েছেন বলে জানা গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore