Thursday 19 November, 2026

For Advertisement

করোনায় মারা গেছেন বলিউড অভিনেতা কিশোর নন্দলস্কর

21 April, 2021 11:49:39

এবার করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ভারতের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তার কোভিড পরীক্ষা করানো হয়। পরে রিপোর্ট পজিটিভ এলে স্থানীয় একটি কোভিড-১৯ সেন্টারে তাকে ভর্তি করা হয়। শ্বাস-প্রশ্বাসে কষ্ট ও শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকে তার। শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে আরেকটি বড় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবি দিয়েই সিনেমা জগতে পা রাখেন কিশোর নন্দলস্কর। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুডারি চোর’, ‘জারা জাপুন কারা’, ‘মধ্যমবর্গ—দ্য মিডল ক্লাস’-এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। ‘খাঁকি’, ‘বাস্তব : দ্য রিয়েলিটি’, ‘সিংঘম’-এর মতো সুপারহিট বলিউড সিনেমাতেও ছিলেন তিনি। গোবিন্দার ‘জিস দেশ মে গঙ্গা রাহতা হ্যায়’ ছবির ‘সন্নাটা’ চরিত্রে অভিনয়ের জন্যই দর্শক সবচেয়ে বেশি তাঁকে মনে রেখেছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore