Friday 31 July, 2026

For Advertisement

সেহরির পর স্ট্যাটাস দিয়ে যা জানালেন পরীমণি

24 March, 2023 2:47:17

রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ব্যতিক্রম ঘটেনি আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিরও। প্রথম রোজা রেখেছেন তিনিও।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে প্রথম সেহরি খাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী। ভোর সোয়া ৪টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ঘুমিয়ে পড়ার একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, গোলাপি রঙের একটি পাত্রে খাবার। আর পেছনে ঘুমিয়ে পড়েছে রাজ্য।

পরীমণি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সেহরি শেষ, আলহামদুলিল্লাহ। আমার বাজান খেতে খেতে ঘুমমম…।’ ছবিটি পোস্ট করার পর এখন পর্যন্ত ৪৬ হাজার রিঅ্যাকশন পড়েছে। তবে মন্তব্যের সুযোগ না থাকায় কেউ কিছু লিখতে পারেননি সেখানে।

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিলো। গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আভাস দিয়েছিলেন পরী। তবে এখন তারা বেশ সুখেই সংসার করছেন।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। গত বছরের ২২ জানুয়ারি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। গত ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। রাজ-পরীর সন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore