For Advertisement
মুক্তির আগেই নতুন নজির ‘চেঙ্গিজ’র
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘চেঙ্গিজ’ নিয়ে রুপালি পর্দায় হাজির হচ্ছেন টলিউড সুপারস্টার জিৎ। রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই নতুন নজির সৃষ্টি করতে যাচ্ছে রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা।
সাধারণত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কিছু দিন পর হিন্দি ভাষায় মুক্তি পায় টলিপাড়ার সিনেমা। কিন্তু এবারই প্রথম কোনো বাংলা সিনেমা একইসঙ্গে বাংলা এবং হিন্দিতে মুক্তি পেতে চলেছে, তাও আবার একইদিনে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চেঙ্গিজ’-এর ছবি পোস্ট করে লেখেন, ‘এই প্রথম কোনো বাংলা সিনেমা একইসঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে। এটি আগামী ২১ এপ্রিল, ঈদের দিন মুক্তি পাবে।’
এ বিষয়ে এক টুইট বার্তায় অভিনেতা জানান, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে ‘চেঙ্গিজ’ হবে প্রথম বাংলা চলচ্চিত্র যেটি একসাথে বাংলা এবং হিন্দিতে মুক্তি পাবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore