For Advertisement
তাদের নীরবতায় খুবই আশ্চর্য হয়েছি: জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, একটি ভালো চলচ্চিত্র নিয়ে বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন সরব হলে সামগ্রিকভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির লাভ হবে। তবে যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ নিয়ে ছবি অনুরাগীদের চলমান নীরবতায় তিনি হতবাক হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী।
অভিনেত্রী লিখেছেন, ‘‘মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমাহলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি। যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’’
জয়া লিখেছেন, ‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।’ সিনেমাটি নিয়ে নিজের ভালোলাগার কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি।’
তিনি লেখেন, ‘জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে—সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।’ ভালো বাংলা সিনেমার প্রসারে আমাদের মনও প্রসারিত করতে হবে মন্তব্য করে জয়া আরও লেখেন, ‘ভালো বাংলা ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’
উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প থেকে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। এই চলচ্চিত্র দিয়ে দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় এলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বাংলাদেশের সোহেল মণ্ডলও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore