Thursday 19 November, 2026

For Advertisement

একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়: বুবলী

14 February, 2023 6:23:58

সারাবিশ্বে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব ভালোবাসা দিবস’। বিশেষ এ দিনে নানা আয়োজনে প্রিয়জনকে ভালোবাসা প্রকাশ করছেন সবাই। আজকের দিনে বাঙালিও সেজেছে ভালোবাসার রঙে। ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে বিশেষ বার্তায় নিজের মনের অনুভূতি প্রকাশ করে ভালোবাসার বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ওই ছবিতে দেখা যায়, দুজনেই ভালোবাসার লাল রঙে সেজেছেন তারা। মা বুবলী পরম আদরে কোলে জড়িয়ে রেখেছেন ছেলে বীরকে। অভিনেত্রীর পরনে রয়েছে লাল-কালো রঙের একটি গাউন। আর বীরের পরনে রয়েছে একই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

ইতোমধ্যে ওই পোস্টের নিচে নয় হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। ছয় শ’র বেশি মন্তব্য এবং ১৭ বার শেয়ার হয়েছে পোস্টটি।

প্রসঙ্গত, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত ছবি ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত রয়েছে বুবলী। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নায়ক আদর আজাদ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore