For Advertisement
কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের প্রথম ভিডিও প্রকাশ
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের প্রথম ভিডিও শেয়ার করলেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি। বলিউডের এই বহুল প্রত্যাশিত জুটির বিয়ের ছবি প্রকাশ পেলেও প্রথমবারের মতো ভিডিও প্রকাশ করলেন তারা। প্রকাশের পর থেকেই রীতিমতো তুফানের গতিতে ভক্তদের কাছে পৌঁছে যাচ্ছে ভিডিওটি।
৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। গোপনীয়তা অবলম্বন করে বিয়ে অনুষ্ঠিত হয়েছে এই জুটির। তবে কিয়ারার বিয়ের প্রথম ছবিগুলো অনলাইনে প্রকাশ হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ১৩.৪৮ মিলিয়ন লাইক পেয়েছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবি, যা আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের ছবিকেও পেছনে ফেলে দিয়েছে। এখন পর্যন্ত ইনস্টাগ্রামে ভারতীয় পোস্টে সর্বাধিক লাইকের রেকর্ড গড়েছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবি। এবার বিয়ের একটি ভিডিও প্রকাশ হতেই সেটিও ঝড় তুলেছে অনলাইনে।
ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি লেহেঙ্গা আর চমৎকার গয়নায় সেজে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন কিয়ারা। মাথার ওপরে ফুলের শামিয়ানা ধরে রেখেছেন তার ভাই এবং পরিবারের সদস্যরা। এরপর মণ্ডপের সিঁড়িতে উঠেই গানের তালে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। এরপর হাতের ইশারায় হবু বর সিদ্ধার্থের রূপের প্রশংসাও করতে দেখা যায় তাকে। ভিডিওতে আরো দেখা যায়, সিদ্ধার্থকে বিয়ের মালা পরিয়ে দিচ্ছেন কিয়ারা। এরপর সিদ্ধার্থও মালাবদল করেন। মালাবদল শেষে উপস্থিত সকলের সামনে একে অপরের ঠোঁটে চুমু দেন সদ্য বিবাহিত এই জুটি।
বিয়েতে কিয়ারা একটি গোলাপি লেহেঙ্গা পরেছিলেন, যা মনীশ মালহোত্রার ডিজাইন করা। লেহেঙ্গায় রোমান স্থাপত্যের জটিল সূচিকর্মের বিস্তারিত ফুটে উঠেছিল। সূর্যগড় গম্বুজের শহরের প্রতি নবদম্পতির বিশেষ ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ডিজাইনে। অন্যদিকে সিদ্ধার্থ একটি দুর্দান্ত রাজকীয় শেরওয়ানি পরেছিলেন। শেরওয়ানিতে ছিল ক্লাসিক স্বাক্ষর, হাতির দাঁতের অনুরূপ সুতার কাজ, সোনার জারদোজি ও অত্যন্ত সূক্ষ্ম হস্তশিল্প।
এদিকে নবদম্পতির বিয়ের প্রথম ভিডিওটি প্রকাশ হওয়ামাত্র ঝড়ের গতিতে মন্তব্য আসতে শুরু করেছে ভিডিওটিতে। বলিউডের নামকরা তারকাগণ, বন্ধুবর্গ ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন এই তারকা জুটি। প্রতি মুহূর্তে হু হু করে বাড়ছে ভিডিওটির দর্শক সংখ্যা। বলিউডের সবচেয়ে আলোচিত জুটির বিয়ের মুহূর্ত দেখতে যেন উদগ্রীব ছিলেন সকলেই!
সূত্র : হিন্দুস্তান টাইমস
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore