For Advertisement
‘পজিটিভ কঙ্গনা’কে দেখে অবাক অনেকে!
সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের মাইক্রোফোনে- সবখাইেন জ্বলে ওঠেন কঙ্গনা রানাউত। সম্প্রতি রাখি সাওয়ান্ত ও উরফি’কে নিয়ে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তাই কঙ্গনা যখন কাউকে শুভেচ্ছা দেন তা নিয়েও নেটিজেনরা বিভ্রান্ত হয়ে ট্রল করতে থাকেন।
সম্প্রতি কিয়ারা আর সিদ্ধার্থ’র বিয়ে নিয়ে বলিউডজুড়ে আলোচনা। বিয়ের আগেই উপচে পড়ছে শুভেচ্ছার ডালি। বলিপাড়ায় বিয়ে বলে কথা, তাও আবার এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই তারকার। রাজস্থানের জয়সলমেরে বিয়ের জল্পনার মধ্যেই এবার আগাম শুভেচ্ছা পেলেন বলিউডের আলোচিত প্রেমিক যুগল সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদভানি। শুধু তাই নয়, শুভেচ্ছা এল কিছুটা অপ্রত্যাশিত জায়গা থেকে। আর এই অপ্রত্যাশিত জায়গাটাই হলো কঙ্গনা রানাউত। কারণ গত কয়েকবছরে তার পজিটিভ কমেন্ট বা লেখা খুবই কম দেখেছে ভক্তকুল!
তবে কিয়ারা-সিদ্ধার্থ জুটির বিয়ে নিয়ে কঙ্গনা লিখেছেন, ‘ওদের মতো সত্যিকারের ভালোবাসা চলচ্চিত্র ইন্ডাষ্ট্রিতে বিরল।’ ইনস্টাগ্রামের স্টোরিতে আলোচিত যুগলের একটি ভিডিও পোস্ট করে তাদের বিয়ের আগাম শুভেচ্ছা জানালেন কঙ্গনা।
‘শেরশাহ’ মুক্তির পাওয়ার পরে ছবির সাফল্য উদ্যাপন করতে একসঙ্গে একটি ভিডিও শুট করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই তারকাই সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলেন সেই ভিডিও। ভিডিওটি নিজের স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লিখেন, ‘কী মিষ্টি এই জুটি! ওদের মতো সত্যিকারের ভালোবাসা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিরল, একসঙ্গে কী ভালো দেখায় ওদের দুজনকে!’ স্টোরি পোস্ট করে সিদ্ধার্থ ও কিয়ারাকে ট্যাগও করেন অভিনেত্রী। তবে এই পোস্ট দেওয়ার পরই নেটিজেনরা কঙ্গনাকে ট্রল করতে থাকেন। যেন পজিটিভ কিছু লিখেও আর রেহাই পাচ্ছেন না কঙ্গনা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore