Friday 31 July, 2026

For Advertisement

আইসিইউতে বাবা, দোয়া চাইলেন তাহসান

2 February, 2023 7:05:45

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বাবা সানাউর রহমান খান অসুস্থ। বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তাহসান খানের বাবা সানাউর রহমান খান। অসুস্থ বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই তারকা।

বাবার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে তাহসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আইসিইউতে থাকা মানুষ কতটা ভালো থাকতে পারে বলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

গান ও নাটকের বাইরে সিনেমাতেও দেখা গেছে তাহসানকে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তাহসানের। প্রথম সিনেমাতেই সহ-শিল্পী হিসেবে পেয়েছিলেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন তাহসান। ২০২১ সালের ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়। এতে তার সহ-শিল্পী ছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী, মেগান মিচেল ও ঈশা চোপড়ার মতো তারকারা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore