Thursday 19 November, 2026

For Advertisement

মা হারালেন রাখি সাওয়ান্ত

29 January, 2023 9:22:14

বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্তের মা মারা গেছেন। বেশ কয়েক মাস ধরেই ব্রেন টিউমার এবং ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা। ভর্তি ছিলেন মুম্বাইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতে। শনিবার সেখানেই মৃত্যু হয় তার। বেশ কয়েক দিন ধরেই হাসপাতাল থেকে অসুস্থ মায়ের ভিডিও শেয়ার করে অনুরাগীদের প্রার্থনা করতে বলছিলেন রাখি, তবে শেষরক্ষা হলো না।

গত তিন বছর ধরেই ক্যানসারের সঙ্গে অক্লান্ত লড়াই চালাচ্ছিলেন জয়া দেবী। নিয়মিত মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদকর্মীদের আপটেড দিতেন রাখি। অসুস্থ মায়ের চিকিৎসায় সালমান খান ও সোহেল খান শুরু থেকেই পাশে ছিলেন রাখির। সে কথা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী।

দিন কয়েক আগেই শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ আটক করেছিল রাখিকে। দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর রেহাই মেলে রাখির। সোজা হাসপাতালে হাজির হয়েছিলেন বিগ বস মারাঠির এ প্রতিযোগী। রাখি সেইসময়ই জানান, ‘যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে, সকলে প্রার্থনা করুন। মা ভালো নেই’।

গত কয়েক মাস ধরেই আলোচনায় ছিল রাখির ব্যক্তিগত জীবন নিয়ে। গত মাসেই রাখি ঘোষণা করেন প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে গত মে মাসেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তিনি। ইসলাম ধর্মও গ্রহণ করেছেন অভিনেত্রী। শুরুতে রাখির সঙ্গে সম্পর্ককে মান্যতা দেয়নি আদিল। পরে স্ত্রী হিসাবে রাখিকে গ্রহণ করে আদিল। মায়ের অসুস্থতায় সারাক্ষণ রাখির পাশে ছিল আদিলও।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore