For Advertisement
প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, জানালেন জাহ্নবী
বলিউডের বর্তমান সময়ের সম্ভাবনীয় নায়িকা জাহ্নবী কাপুর। তার আরেক পরিচয়, তিনি নামী পরিচালক বনি কাপুর ও নায়িকা শ্রীদেবীর কন্যা। এখন পর্যন্ত ছয়টির মতো সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। যদিও এর মধ্যে কোনো সিনেমাই সেভাবে আলোড়ন তুলতে পারেনি। তাতে কী? জাহ্নবীর মধ্যে সম্ভাবনা দেখছেন বি-টাউনের প্রযোজক ও পরিচালকেরা।
এদিকে ক্যারিয়ারের পাশাপাশি প্রেম নিয়ে খানিকটা চর্চা হয় জাহ্নবীকে নিয়ে। ওরহান অবত্রমানী নামের একজনের সঙ্গে তার প্রেমের খবর চাউর হয়েছিল। কিন্তু পরে তা ধামাচাপা দিতে সক্ষম হন। তবে এক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।
এক সাক্ষাৎকারে প্রশ্নকর্তা জাহ্নবীর কাছে জানতে চান, প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কি না! সবাইকে অবাক করে দিয়ে তিনি উত্তরে বলেন, ‘হ্যাঁ। প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।’
আমরা বলতে অন্যজন কে—জানতে চাইলে জাহ্নবী জানান, সাংবাদিক-আলোকচিত্রী— সবাইকে এড়িয়ে চলতেন এক সময়। কখনও কখনও এমনও হয়েছে যে, গাড়ির ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা এড়াতে। যশ-খ্যাতি তার স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াক, কখনও চাননি। সেসময় ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে প্রেম করতেন এ নায়িকা।
তার কথায়, ‘রাজনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রেমে মোড় নেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। এখন আমার বোন খুশি ওর সঙ্গে প্রেম করে। যদিও আমরা তিন জনই আগে বন্ধু, তার পর সবকিছু।’
সামনে খেলা নিয়ে নির্মিতব্য ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে। এতে তার নায়ক হিসেবে থাকবেন রাজকুমার রাও। এ ছাড়াও আগামী বছর ৭ এপ্রিল মুক্তি পাবে ‘বাওয়াল’ সিনেমাটি। এটি নির্মিত হচ্ছে পারিবারিক গল্পে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore