Thursday 19 November, 2026

For Advertisement

ব্যক্তিগত বিষয় বেডরুমেই শেষ করা উচিত, পরী-মিমের উদ্দেশ্য জায়েদ

12 November, 2022 12:03:00

অভিনেতা শরিফুল ইসলাম রাজকে ঘিরে ঢালিউডের শীর্ষ দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরীমণির দ্বন্দ প্রকাশ্যে এসেছে। এরপর থেকেই তাদের বিষয়টি ঘিরে বেশ আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি পরী-মিম ইস্যুতে কথা বলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয় বলে মনে করেন এ অভিনেতা। তিনি বলেন, এসব বিষয় ঘরের ভেতরে বেডরুম বা ড্রয়িংরুমেই শেষ করে দেওয়া উচিত।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান এ কথা বলেন।

তিনি বলেন, শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানানোর পক্ষে আমি নই। আমার জীবনেও অনেক ঘটনা আছে যা আমি ফেসবুক লাইভে এসে বলিনি। এতে আসলে মানুষ হাসে। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে করে দেওয়া উচিত। মিম ও পরীমণির উদ্দেশে তিনি বলেন, তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। নাহলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।

পরীমণি তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর বেশ চটেছেন। মিম ও রাজের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক থাকার ইঙ্গিত দিয়ে গত বুধবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন পরীমণি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore