Thursday 19 November, 2026

For Advertisement

অপু-বুবলীকে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলিনি: শাকিব খান

19 October, 2022 11:18:37

ঢাকাই সিনেমার কিং শাকিব খান বিয়ে ও সন্তানের বিষয়টি বরাবরই গোপন রেখেছেন। অনেকটা বাধ্য হয়েই এ প্রসঙ্গে প্রথমে মুখ খোলেন অপু বিশ্বাস। তাদের বিয়ে প্রকাশ্যে আসে সন্তানের প্রথম জন্মদিন সামনে রেখে। পরে বুবলীও একই কাজ করেন। সন্তানকে নিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন।

কিন্তু বিয়ে ও সন্তান গোপন রাখার বিষয়ে উল্টো অপু-বুবলীর প্রতি প্রশ্ন রেখেছেন নায়ক শাকিব খান।

সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই— আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাই নিজে এসব বিষয় গোপন রেখেছিলাম। কিন্তু আমি তো অপু কিংবা বুবলীকে বিষয়টি গোপন রাখতে বলিনি। তারা কেন বিয়ে বা সন্তান জন্মের পর পরই সবাইকে তা জানায়নি? এটিও কি আমার অপরাধ?’

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে গোপনভাবে শাকিব-অপুর বিয়ে হয় বলে জানা যায়। ২০১৮ সালে প্রকাশ পায় ঘটনা। এর পর বেজে ওঠে বিচ্ছেদের সুর। তার কয়েক মাস পর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক নায়িকা শবনম বুবলীকে।

সম্প্রতি শাকিব খান ও বুবলীর গোপনে বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ পায়। বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে। এর পর শাকিব খান ও বুবলী দুজন একই সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore