For Advertisement
প্রথমবার ফারুকীর নির্দেশনায় ওমর সানি, আছেন কাবিলাও
দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করলেন ওমর সানি। তবে কোনো সিনেমা কিংবা নাটকে নয়। তিনি কাজ করেছেন ফারুকী নির্মিত একটা বিজ্ঞাপনে। সম্প্রতি দেশের একটি আর্থিক লেনদেন কোম্পানির বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে নিজেই এ তথ্য জানান ওমর সানি।
ওমর সানি ক্যাপশনে লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ওয়াও, এক কথায় অসাধারণ। এই প্রথম তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। কাজ করে তৃপ্তি পেয়েছি, ইনশাল্লাহ আরও কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর টিম ছবিয়ালকে।’
বিজ্ঞাপনে ওমর সানির সহ-শিল্পী হিসেবে কাজ করেছেন ব্যাচেলর পয়েন্টের কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল পলাশও। পলাশ বলেন, ‘ওমর সানি ও ফারুকী ভাই দুজনেই অনেক পছন্দের মানুষ। কাজটি করে অনেক মজা পেয়েছি। সানি ভাই অনেক হেল্পফুল এবং মজার একজন মানুষ।’
ওমর সানি জানান, শিগগিরই দেশের বিভিন্ন টিভিচ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore