Thursday 19 November, 2026

For Advertisement

‘কই মিল গায়া’র অভিনেতা মিথিলেশ আর নেই

4 August, 2022 6:29:09

না ফেরার দেশে চলে গেছেন ‘কই মিল গায়া’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিত পাওয়া বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদি। বুধবার সন্ধ্যায় লক্ষণৌয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খবর আনন্দবাজার।

শোক প্রকাশ করে মিথিলেশের জামাই আশিস চতুর্বেদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন- ‘তুমি আমায় জামাই হিসেবে কোনো দিন দেখোনি। তুমি ছিলে আমার বাবা। আমি বলব, বিশ্বের সেরা বাবাই তুমি। তোমার আত্মা শান্তিতে বিশ্রাম করুক।’

বলিউডে কয়েক দশকের ক্যারিয়ারে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা ‘কই মিল গায়া’ ছাড়াও ‘কৃশ’, ‘তাল’, ‘রেডি’, ‘আশোকা’, ‘ফিজা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করেছেন। সিনেমার পাশাপাশি বেশকিছু মঞ্চনাটকেও অভিনয় করেছেন মিথিলেশ। বাচনভঙ্গি, কৌতুক অভিনয়ের জন্য বহু ছবিতে তার কাজ প্রশংসিত।

তার মৃতুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন পরিচালক হনশল মেহেতা থেকে শুরু করে অভিনয় জগতের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore