Thursday 19 November, 2026

For Advertisement

শেহনাজকে প্রস্তাব দিয়েছেন সালমান

30 April, 2022 7:33:30

অভিনয় ও প্রযোজনার পাশপাশি এবার পরিচালনায় হাতেখড়ি হতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি পরিচালনা করবেন তিনি নিজেই। সম্প্রতি গুঞ্জন উঠেছে ভাইজানের চোখ পড়েছে টিভি জগতের জনপ্রিয় তারকা শেহনাজ গিলের ওপর। সুদর্শনা এই রমণীকেই এবার সিনেমার পর্দায় নিয়ে আসতে চলেছেন তিনি। এর আগেও বেশ কয়েকজন নায়িকাকে নিয়ে এসেছেন সালমান খান। তার হাত ধরে পরিচিতি পেয়েছেন জারিন খান কিংবা এই সময়ের সাই মাঞ্জেরকরসহ আরও অনেকে। খবর- আনন্দবাজার।

সালমান খানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে দেখা যেতে পারে শেহনাজকে। আর এ প্রস্তাব নাকি সাল্লু নিজেই প্রস্তাব দিয়েছেন শেহনাজকে। এই সিনেমায় সালমানের ভগ্নীপতি আয়ুষ শর্মাও থাকছেন। তার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। কিন্তু শেহনাজ সালমানের এই সিনেমার প্রস্তাব কিভাবে দেখছেন? তার চেয়ে বর বিষয় হচ্ছে, এই সিনেমার জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন? শোনা যাচ্ছে, সালমান কোনো অংক বলেননি। বরং শেহনাজের ওপরই ছেড়ে দিয়েছেন। তিনি যতটা চান, তাই পাবেন। শুধু তাই নয়, শুটিং শিডিউলও নাকি নিজের পছন্দসই তারিখে নিতে বলেছেন সালমান।

সালমানের ‘বিগ বস’ অনুষ্ঠানের ১৩তম আসরে ছিলেন শেহনাজ। তখন থেকেই তাকে পছন্দ করেন অভিনেতা। জীবনের বিভিন্ন ওঠা-নামার মাঝেও তার অবিকৃত সারল্য ও সততা মুগ্ধ করে সাল্লুকে। টিভি তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে গভীর প্রেম ছিল শেহনাজ গিলের। তাদের বিয়ে করার কথাও ছিল। তবে গত বছর হঠাৎ মারা যান সিদ্ধার্থ। এরপর একেবারে ভেঙে পড়েন শেহনাজ। কয়েক মাস হলো অভিনেত্রী স্বাভাবিক হয়ে কাজে ফিরেছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore