For Advertisement
রাব্বিকীনের কথায় গাইলেন লায়লা
ঈদের নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী সুলতানা ইয়াসমীন লায়লা। গানের শিরোনাম ‘তুমি মানুষ ভালা না’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।
সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদের আগেই জি-সিরিজের ব্যানারে প্রকাশ হবে এ গানটি।
এ গান প্রসঙ্গে লায়লা বলেন, এবার ঈদে খুব বেশি নতুন গানে কণ্ঠ দেইনি; যা দিয়েছি তার মধ্যে ‘তুমি মানুষ ভালা না’ শিরোনামের গানটি অন্যতম। এর কথা-সুর আমার খুব মনে ধরেছে। আশা করছি গানটি ঈদে শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
গানটির গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, এবার ঈদে যে কয়টি গান করলাম তার মধ্যে এটাই একমাত্র ফোক গান। সেদিক থেকে গানটি নিয়ে প্রত্যাশাও অনেক। লায়লা বরাবরের মতো গেয়েছেও অসাধারণ। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore