For Advertisement
দুই ভাইরাল একসঙ্গে হয়েছি: ভুবন বাদ্যকর
একসঙ্গে দেখা মিললো বাংলাদেশের হিরো আলম ও ভারতের ভুবন বাদ্যকরের। এক ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর উপমহাদেশজুড়ে আলোচনায় বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর। সেই ভুবন এবার কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে।
গানের শিরোনাম ‘হাউ ফানি’; কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার। এ প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘আমি এখন কলকাতায়; গান রেকর্ডিং করছি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না।’ ভুবন বাদ্যকরের ভাষ্য, ‘দুজন দুই বাংলার ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’
হিরো আলম তার ফেসবুক পেজে ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ডিংয়ের মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, কলকাতা লেকটাউনে দেব স্টুডিও ফিউশন প্রো স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। হিরো আলমদের দাবি, দুই বাংলা কাঁপাতে আসছে হিরো আলম ও ভুবন বাদ্যকর। গানটি কবে শুনতে পারবেন শ্রোতারা তা এখনও জানাননি হিরো আলম।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore