For Advertisement
অভিষেকের মৃত্যুতে শোকস্তব্ধ প্রসেনজিৎ
ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি মারা গেছেন। ৫৭ বছর বয়সে তার চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া বিরাজ করছে। অভিষেক চ্যাটার্জির সঙ্গে কাজ করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু প্রিয় সহকর্মীর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রসেনজিৎ বলেন—‘একের পর এক আমাকে মৃত্যু দেখে যেতে হয়। আর প্রতিক্রিয়া দিয়ে যেতে হয়। কিন্তু অভিষেকের খবরটা সকালে শোনার পর এই প্রথম সংবাদমাধ্যমকে জানাচ্ছি, এর প্রতিক্রিয়া আমি দিতে পারব না। ওর বিয়েতে বরকর্তা হয়ে গিয়েছিলাম। সেই দিনটার কথা আজ মনে পড়ছে। ওর সঙ্গে যা কিছু ভালো স্মৃতি সেটাই রেখে দিতে চাই। এর বেশি সত্যি ওর জন্য আমি আর কোনো শব্দ ব্যবহার করতে পারছি না।’
ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যখন খরার মুখে, তখন হাল ধরেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, তাপস পাল, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো অভিনেতারা। ইন্ডাস্ট্রি অভিষেক-প্রসেনজিতের লড়াই চাইলেও দুই অভিনেতার মধ্যে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত দু’দশকেরও বেশি সময় ধরে নায়কের ভূমিকায় টলিউডে বক্স অফিস ভরিয়ে রেখেছিলেন অভিষেক।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore