Thursday 19 November, 2026

For Advertisement

সানি লিওনের অশ্লীল ভিডিও অপসারণে আলটিমেটাম

19 March, 2022 6:54:44

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বলিউডের অভিনেত্রী সানি লিওনের অশ্লীল ভিডিও ক্লিপস অপসারণের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহী ও সেক্রেটারি জেনারেল মু. মুহিউদ্দিন ঢাকুবী এ দাবি জানান।

তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে ঈমান ও ইসলামের ওপর এমন নগ্ন হামলা মেনে নেওয়া হবে না। অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সানি লিওনের অশ্লীল ভিডিও ক্লিপস অপসারণ করতে হবে। অন্যথায় ছাত্র খেলাফত দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল দেশের ধর্মপ্রাণ তাওহিদি জনতাকে গান বাংলা টিভি ও এর কর্ণধার কৌশিক হোসেন তাপসের ইসলামবিরোধী তৎপরতা বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore