Sunday 28 June, 2026

For Advertisement

করোনায় আক্রান্ত ক্যাটরিনা

6 April, 2021 7:45:32

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার ক্যাটরিনা নিজেই করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন ক্যাটরিনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তৎক্ষণিকভাবে নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি এবং বাড়িতেই থাকছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে চলছি’।

তিনি লিখেছেন, ‘যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরাও শীঘ্রই পরীক্ষা করান। আপনাদের ভালবাসা পেয়ে এবং আপনারা যে পাশে থেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে সকলে সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন’।

সম্প্রতি করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফের পিছিয়ে গিয়েছে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তির দিন।

গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে করোনা আক্রান্ত অক্ষয়কে। তার আগে কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দ ও আলিয়া ভাটের মতো তারকারাও করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore