For Advertisement
শুধু সানি লিওনই নন, ঢাকায় এসেছেন আরেক বলিউড অভিনেত্রী
বাংলাদেশে এসেছেন বলিউডের ‘আইটেম গার্ল’ সানি লিওন। বাংলাদেশের মাটিতে পা রেখেই একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজেই সে খবর নিশ্চিত করেন এ বলিউড তারকা।
বিষয়টি নিয়ে যখন দেশে আলোচনা-সমালোচনায় মুখর তখন জানা গেল, শুধু সানিই নন; একই দিনে এসেছেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি। ভারত থেকে বিশেষ এক ফ্লাইটে বিকাল ৪টায় ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।
সেখানে একটু বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর তিনশ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি। সে অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে সানি ও তার স্বামী ড্যানিয়েলের পাশে নারগিস ফাখরিকেও দেখা গেছে।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওন ও নারগিস ফাখরি। তখন থেকেই বলিউডের এ দুই তারকার সঙ্গে সখ্যতা তাপস-মুন্নির।
জানা গেছে, রোববার রাতে ঢাকার একটি নামি রেস্তোরাঁয় হবে তাপস-মুন্নির মেয়ের জমকালো এ বিয়ের আয়োজন। সেই অনুষ্ঠানে পারফরমও করবেন সানি লিওন ও নারগিস। আজই ভারতে ফিরে যাবেন তারা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore