Thursday 19 November, 2026

For Advertisement

নতুন প্রেমে শবনম ফারিয়া!

14 February, 2022 7:56:28

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার প্রেম নিয়ে মিডিয়া পাড়ায় কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে।

আজ বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে ফারিয়া নিজেই উস্কে দিলেন সেই গুঞ্জন। গত ৮ জানুয়ারি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবির ক্যাপশনে অভিনেত্রী জানান, ছবিটি তার প্রেমিক তুলে দিয়েছেন।

তবে সেই প্রেমিক কে, তার পরিচয় কী এ ব্যাপারে কিছুই জানাননি শবনম ফারিয়া।

এবার প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে ভিডিও প্রকাশ করলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে দেখা গেল সমুদ্র সৈকতে এক যুবকের সঙ্গে। তারা একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন। তবে দু’জন সমুদ্রের দিকে তাকানো। তাই চেহারা অস্পষ্ট।

ভিডিওতে ক্যাপশন দিয়ে ফারিয়া লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’

ভিডিওটির এক কোণে রয়েছে আরও একটি বাক্য। সেখানে লেখা, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ’।

প্রসঙ্গত, শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু সংসারটি টিকেছিল ১ বছর ৯ মাস।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore