Thursday 19 November, 2026

For Advertisement

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি

9 February, 2022 5:10:05

জায়েদ খান কিংবা নিপুণ আক্তার- আপাতত কেউই বসতে পারছেন না চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে। এই পদে স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের আপিল শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। বুধবার তার আপিলটি ফুল বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। অন্যদিকে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার আহসানুল করিম। সঙ্গে ছিলেন নাহিদ সুলতানা যুথি।

এর আগে সোমবার সকালে জায়েদ খান তার বিরুদ্ধে নেওয়া নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। এ দিনই শুনানি শেষে হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে সপদে বহাল থেকে কাজ চালিয়ে চাওয়ার আদেশ দেন। একই সঙ্গে চিত্রনায়িকা নিপুণের পদ স্থগিত করেন।

এছাড়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের আপিল বোর্ডকে সেই রুলের জবাব দিতে বলা হয়।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত শনিবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেছিল শিল্পী সমিতির নির্বাচনের জন্য গঠিত আপিল বোর্ড। পরের দিন বিকালে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণসহ নতুন কমিটির ১০ জন শপথও নেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore