For Advertisement
সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন কাঞ্চন-নিপুণ
অবশেষে সকল জল্পনা-কল্পনাকে পিছনে ফেলে বাংলাদেশ শিল্পী সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ। এসময় তাদের সঙ্গে শপথ গ্রহন করেছেন কাঞ্চন-নিপুণ প্যনেলের নবনির্বাচিত সব সদস্যরা। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন তারা।
জানা গেছে, শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তবে সেখানে উপস্থিত ছিলেন দুজন নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সদস্যরা। এছাড়াও ইলিয়াস কাঞ্চনকে শপথ গ্রহণে সাহায্য করেন সাবেক সভাপতি মিশা সওদাগর। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।
এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু সাধারণ সম্পাদকের পদে ১৩ ভোটের ব্যবধানে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। আর তাতে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এ ছাড়া এদিন চুন্নুর স্থলে নাদির খানকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণা করা হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore