Thursday 19 November, 2026

For Advertisement

জায়েদের জয় মানেননি নিপুণ, নিলেন পদক্ষেপ

29 January, 2022 6:36:06

চলচ্চিত্র সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু জায়েদের এই জয় মানতে নারাজ পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। শনিবার দুপুরে তিনি আপিল বোর্ড বরাবর লিখিত আবেদন করেছেন, যেন ভোট পুনরায় গণনা করা হয়।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শুক্রবারের নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে থাকা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি জানান, শনিবার বিকালে তারা নির্বাচনের কাগজপত্র নিয়ে বসেন। আবেদনের পর্যালোচনা শেষে পুনরায় ভোট গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

শুক্রবার কড়া নিরাপত্তায় শিল্পী সমিতির নির্বাচনের ভোট শুরু হয় সকাল ৯টায়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হয় শনিবার ভোর চারটায়। নির্বাচন কমিশন থেকে ঘোষিত ফলাফল থেকে জানা যায়, এবার সভাপতি হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।

অভিনেতা ও সমাজসেবক ইলিয়াস কাঞ্চন জয়ী হন গত দুইবারের সভাপতি মিশা সওদাগরকে পরাজিত করে। অন্যদিকে, চিত্রনায়িকা নিপুণকে ১৩ ভোটের ব্যবধানে হারিয়ে হ্যাট্রিক জয় পেয়েছেন জায়েদ খান। তারই বিপক্ষে আপিল করেছেন নিপুণ। ফল কী আসে এখন সেটাই দেখার।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore