Saturday 3 October, 2026

For Advertisement

‘শিল্পী সমিতি কারো ব্যবসার জায়গা না’

16 January, 2022 9:18:33

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেতা ফেরদৌস।

২৮ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে ফেরদৌস জানান, বড় পদে নির্বাচন না করে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছি। কারণ অনেক সিনেমার শুটিংয়ের কারণে যে সময় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হয় তা আমার হাতে ছিল না। আর খুব একটা সময়ও দিতে পারব না। শুধু শুধু বড় পদ নিয়ে লাভ কী। যে পদে কাজ করতে পারব সেই পদেই নির্বাচন করছি।

সবসময় শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। বর্তমান যে কমিটি আছে সেই কমিটিতে আমি ছিলাম না। শিল্পী সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয়, লাভজনক প্রতিষ্ঠান নয়। শিল্পী সমিতি কারো ব্যবসার জায়গাও না। শিল্পীদের কল্যাণের জন্য এ সমিতি করা হয়েছে। কিন্তু দেখা গেছে, বর্তমান কমিটির অনেকে নিজের স্বার্থে সংগঠনকে ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, অনেক শিল্পীকে আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখানো হয়েছে বলে জেনেছি, যা আগে কখনো হয়নি। সমিতি ব্যবহার করা হয়েছে ব্যক্তি স্বার্থে। এবার আমাদের প্যানেল জয়ী হলে প্রথম কাজ হবে শিল্পী সমিতির সঙ্গে অন্য যেসব সংগঠনের সমস্যা তৈরি হয়েছে তা নিরসন করা। সরকারি অনুদানের সিনেমাগুলো ঠিক সময়ে যেন মুক্তি দেওয়া যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। সব মিলিয়ে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করা হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore