Tuesday 28 July, 2026

For Advertisement

বলিউডের অভিনেত্রী কিরণ খেরের ব্লাড ক্যান্সার

2 April, 2021 12:09:26

বলিউডে আবারও ক্যান্সারের থাবা। ঋষি কাপুর, ইরফান খান ও সঞ্জয় দত্তদের পর এবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন খ্যাতিমান অভিনেত্রী কিরণ খের। বৃহস্পতিবার টুইট করে এই খবর জানিয়েছেন এই অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা অনুপম খের।

টুইটে তিনি জানান, সত্য ঘটনাকে বিকৃত করা এবং কোনো রকম গুজব ছড়ানোর আগে একটি দুঃসংবাদ দিতে চাই। ব্লাড ক্যান্সার ধরা পড়েছে কিরণ খেরের। ‘মাল্টিপেল মেলোমা’ ধরা পড়েছে তার। এটি এক ধরণের রক্তের ক্যান্সার। তবে তিনি আশাবাদী, এই রোগকে হারিয়ে আরও শক্তিশালী হয়ে ময়দানে ফিরে আসবেন কিরণ খের।

টুইটে অনুপম খের আরও লেখেন, তার স্ত্রী কিরণ খের বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আশার কথা হল, তিনি খুব ভালো চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। অতিদ্রুত তিনি আবার স্বমহিমায় ফিরবেন বলে আশাবাদী অনুপম।

তিনি বলেন, ‘কিরণ নিজেই একজন যোদ্ধা। সবাইকে তিনি মন থেকে ভালোবাসেন। তাইতো সকলের এত কাছের, এত প্রিয় সে। সকল ভক্তের ভালোবাসা এবং শুভকামনায় কিরণ আবার সুস্থ হয়ে ফিরবে।’

অভিনেত্রী হিসাবে ক্যারিয়ারে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিরণ খের। কাজ করেছেন সর্দারী বেগম, বাড়িওয়ালি, দেবদাস, রং দে বাসন্তী, কুরবান, দোস্তানা, মে হু না, ওম শান্তি ওম-এর মতো বহু ব্যবসাসফল ছবিতে

অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও বেশ সরব কিরণ খের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি চণ্ডীগড় আসন থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হন। পাঁচ বছর পর বিজেপির টিকিটে আবারও ভোটে জেতেন এই তারকা অভিনেত্রী।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore