Sunday 4 October, 2026

For Advertisement

হঠাৎ মা হওয়ার খবর জানালেন পরীমনি

10 January, 2022 7:09:12

ঢাকাইয়া চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হতে চলছেন। আজ সোমবার দুপুরে মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন এই নায়িকা। তার সন্তানের বাবা হলেন অভিনেতা শরিফুল রাজ।

মা হওয়ার আনন্দের খবর নিজেই গণমাধ্যমকে দেন নায়িকা পরীমনি। তিনি বলেন, কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।

পরীমনি বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।

জানা গেছে, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে শরিফুল রাজ ও পরীমনি প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।

কয়েক মাস আগে ঢাকা বোট ক্লাব কাণ্ডে আলোচনায় আসেন পরীমনি। ওই ঘটনায় মামলা হয়। এক পর্যায়ে তার বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মাসখানেক কারাগারে থেকে গত ১ সেপ্টেম্বর মুক্তি পান পরীমনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore