For Advertisement
আলিয়া ভাটের পথে হাঁটলেন শবনম ফারিয়া!
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে অনুসরণ করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের আপলোড করা কয়েকটি ছবি ও পোস্ট মন ছুঁয়ে গেছে ফারিয়ার।
আলিয়ার মতো ফারিয়াও তার প্রিয় মানুষের তোলা দুটি ছবি সামাজিকমাধ্যমে জানান দিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দুটি তুলেছেন ফারিয়ার ‘প্রিয়জন’! তবে ‘প্রিয়জন’ কে বানর হিসেবে পরিচিত করিয়েছেন ফারিয়া।
তার দুটো ছবিই চার দেয়ালের ভেতরে ড্রেসিং টেবিলের সামনে। গোলাপি পাড়ের অফহোয়াইট শাড়িতে মোড়ানো শবনম ফারিয়া আয়নায় হাসিমুখে নিজের সৌন্দর্য দেখছেন।
ক্যাপশনে ফারিয়া লিখেছেন— ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’
শবনম ফারিয়ার এই পোস্টে রহস্য খুঁজে বেড়াচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করেছেন।
‘আমার বানর’ বলতে কাকে বুঝিয়েছেন ফারিয়া? তিনি কি ফারিয়ার স্বপ্ন পুরুষ? এমন প্রশ্ন তার ভক্তদের মুখে মুখে। হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর কি নতুন প্রেমে মজেছেন এ টিভি অভিনেত্রী?
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore