Sunday 4 October, 2026

For Advertisement

ভিকির সঙ্গে ক্যাটরিনার নতুন ছবি ভাইরাল

9 January, 2022 9:27:46

ডিসেম্বরের ৯ তারিখে মনের মানুষকে বাহুডোরে বেঁধে সুখের সংসার করছেন ক্যাটরিনা কাইফ। কীভাবে যে একটা মাস চলে গেল টেরও পাননি।

রাজকীয় বিয়ের মাসপূর্তিতে আজ ভিকির সঙ্গে তোলা একটি আবেদনময়ী ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউড সেনসেশন। মুহূর্তেই ছবিটি নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

ছবির নিচে ক্যাটরিনা আদুরে একটি ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন— ‘শুভ মাসপূর্তি মাই হার্ট’। খবর পিঙ্কভিলা ও ডিএনএর।

ছবিতে দেখা যাচ্ছে, দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন। নীল রঙের টি শার্ট পরা ভিকি আর ক্যাটরিনার গায়ে কালো রঙের পোশাক। দুজনকে এতো অসাধারণ লাগছে যে, চোখ ফেরানো দায়।

ক্যাট-ভিকির ভক্ত-অনুরাগীরা ছবির নিচে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। তাদের সুখী দাম্পত্যের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।

বিয়ের পর থেকে ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। খানিক বাদেই সুন্দর সুন্দর ছবি শেয়ার করছেন। সম্প্রতি একটি নেকলেস পড়া ছবি পোস্ট করেন ক্যাটরিনা।
নায়িকা সম্প্রতিত মুম্বাই বিমানবন্দরে স্বামীকে বিদায় জানাতে গিয়েছিলেন। সেখানে শীতের মধ্যে কালো হুডি ও মাস্ক পরা ছিলেন। সেখানেও পাপারাজ্জিদের নজর এড়াতে পারেননি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore