Thursday 19 November, 2026
For Advertisement
সিয়ামের বাবা হওয়ার খবরে যা বললেন পরীমনি
27 December, 2021 6:46:49
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। বন্ধুর বাবা হওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত এই নায়িকা। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেই উচ্ছ্বাসই প্রকাশ করলেন তিনি।
সিয়াম শনিবার (২৫ ডিসেম্বর) রাতে ফেসবুকেই ভক্তদের নিজের বাবা হওয়ার সুখবর দেন। প্রিয় নায়কের বাবা হওয়ার খবরে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুর এই সুখবরে পরীমণিও তাকে অভিনন্দন জানাতে ভোলেননি।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতেই সিয়ামের ওই পোস্ট শেয়ার দিয়ে পরীমনি লিখেছেন, ‘বাজি ফাটাবো আমি, বাজি বাজি বাজিইইই’। পোস্টের সঙ্গে সিয়ার আর তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নামও উল্লেখ করেছেন তিনি। সঙ্গে ভালোবাসার ইমো জুড়ে দিতেও ভোলেননি।
দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore