Thursday 19 November, 2026

For Advertisement

করোনায় মারা গেলেন চিত্রনায়ক জায়েদ খানের মা

27 December, 2021 10:38:04

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্যটি চিত্রনায়ক জায়েদ খান নিজেই জানিয়েছেন।

মৃত্যুকালে শাহিদা হকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

জায়েদ খান বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০ ডিসেম্বর আইসিইউতে নেয়া হয়। করোনা ছাড়াও তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান আরো বলেন, ‘বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা মারা গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি ও আমার পরিবার কীভাবে সহ্য করবো, জানি না! আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore