Thursday 19 November, 2026

For Advertisement

নির্মাতার বুকে মেহজাবিন, ফের চর্চায় অভিনেত্রীর প্রেম-বিয়ে

19 December, 2021 7:16:17

ছোটপর্দার তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। কাজের মাধ্যমে সারা বছরই তিনি থাকেন আলোচনার কেন্দ্রে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয় না। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে তার সম্পর্ক বহু দিন ধরেই চর্চায়। গুঞ্জন রয়েছে, তারা নাকি গোপনে বিয়েও সেরে ফেলেছেন।

একটি ছবির কারণে নতুন করে আলোচনার কেন্দ্রে মেহজাবিন ও রাজিবের সেই সম্পর্ক। অতি সম্প্রতি নির্মাতা রাজিব তার ইনস্টাগ্রামে মেহজাবিনের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন। যা ইতোমধ্যে ভাইরাল। ওই ছবিতে দেখা যাচ্ছে, রাজিবের বুকে আশ্রয় নিয়েছেন মেহজাবিন। ছবিটির ব্যাকগ্রাউন্ডে বিস্তৃত সমুদ্র।

সমুদ্রের ধারে কোনো এক হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন রাজিব ও মেহজাবিন। একে অপরকে জড়িয়ে ধরে সমুদ্র কুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তারা। ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে রাজিব ক্যাপশনে লিখেছেন, ‘ভালোই লাগে।’

এই ছবিতে শোবিজের অনেকেই কমেন্ট করেছেন। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘কী সুন্দর!’ কণ্ঠশিল্পী এলিটা লিখেছেন, ‘আদনানা আল রাজীব হ্যান্ডসাম ব্রো।’ মন্তব্য করেছেন নির্মাতা আশফাক নিপুনও। তিনি মজা করে লিখেছেন, ‘দেশের কোনো ক্রাইসিস থেকে সবার নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার এই চেষ্টার তীব্র নিন্দা জানাই!’

শোবিজে গুঞ্জন, মেহজাবিনের সঙ্গে রাজিবের সম্পর্কটা অনেক দিনের। দুই তারকার পরিবারের মধ্যেও নাকি বেশ জানাশোনা। মেহজাবিন-রাজিবের সম্পর্ক এরইমধ্যে বিয়ে পর্যন্ত গড়িয়েছে বলেও গুঞ্জন। যা শোবিজের অনেকেরই জানা। শিগগিরই নাকি বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ‍দুই তারকা।

যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত টিভি অভিনেত্রী মেহজাবিন। রাজিবকে জড়িয়ে ধরা ছবিটি ভাইরাল হওয়ার পর তার বক্তব্য, ‘প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। সেগুলো ব্যক্তিগতই থাকা উচিত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারও সঙ্গে আলাপ করি না এবং ইচ্ছুকও না!’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore