Thursday 19 November, 2026

For Advertisement

শাকিব-মৌসুমীকে নিয়েও কটাক্ষ করেছিলেন ডা. মুরাদ

7 December, 2021 6:10:06

একের পর এক বিতর্কিত মন্তব্য করে অবশেষে পদ হারিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মন্ত্রণালয়ের পাশাপাশি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি বিভিন্ন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. মুরাদ হাসানের দেওয়া কিছু বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

সর্বশেষ রোববার রাতে এক চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ভাইরাল হলে সেই সমালোচনার ঝড় আরও তীব্রতর হয়। এর আগেও দেশের দুই জনপ্রিয় অভিনয়শিল্পীকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছিলেন ডা. মুরাদ।

সেসময় চিত্রনায়িকা মৌসুমীর শারীরিক গঠন ও ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের অভিনয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

গত ১৮ অক্টোবর এফডিসিতে ‘স্বপ্নের রাজকুমার’ নামে একটি ছবির মহরতে প্রধান অতিথি হয়ে হাজির হয়েছিলেন ডা. মুরাদ হাসান। সেখানে তার বক্তব্যে ইমন্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেন তিনি।

সেখানে তিনি বলেন, মৌসুমী ভালো করছে, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের আমি হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে একটু নজর দিন।

এরপর একটি সংবাদ সম্মেলনে শাকিব খানকে নিয়ে মুরাদ হাসান বলেন, শাকিব খান তেলাপোকার মতো অভিনয় করেন!

তিনি বলেন, আমাদের দেশে কিন্তু ভালো ছবি খুবই কম নির্মাণ হচ্ছে। একটু আগে আমি সোহান ভাইকে বললাম, শাকিবকে দেখলে অনেক সময় আমি দুষ্টামি করে বলি, এই, তুই তো অভিনয় জানোস না। তুই তো শুধু লাফাস।

তবে মৌসুমী ও শাকিব খানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর মন্তব্যে বিনোদন অঙ্গনের কোনো তারকাকে প্রতিবাদ করতে দেখা যায়নি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore