Thursday 19 November, 2026

For Advertisement

ডা. মুরাদকে নিয়ে যা বললেন ওমর সানী

7 December, 2021 12:54:17

কুরুপূর্ণ মন্তব্যের কারণে বেশ কিছু দিন যাবৎ তুমুল সমালোচনা চলছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন তিনি। এরই মধ্যে ভাইরাল হয় চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে আলাপচারিতার ফোনালাপ ফাঁস নিয়ে বিপাকে পড়েছেন ড. মুরাদ।

মন্ত্রীর এই রকম কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। বাদ যাননি জনপ্রিয় অভিনেতা ওমর সানীও।অভিনেতা ওমর সানী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে… ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়। আর মাহি, ওই মুহূর্তে কী বা করার থাকে কী বা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি একজন শিল্পী।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিচ্ছিলেন প্রতিমন্ত্রী মুরাদ। মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছেন তিনি!

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore