Sunday 4 October, 2026

For Advertisement

পুনম ও শার্লিন অর্থের জন্য পর্নো ভিডিও বানাতেন: রাজ কুন্দ্রা

24 November, 2021 9:23:24

পর্নো ভিডিও বানিয়ে বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এ ঘটনায় দুই মাস জেল খেটে জামিনে বের হন তিনি। গত ২১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

এবার পর্ন মামলায় আগাম জামিন পেতে বোম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন রাজ। আইনজীবীদের পাঠানো সেই আবেদনপত্রে দাবি করা হয়েছে, উপার্জনের জন্য পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া পর্নো ভিডিও বানাতেন। আবেদনে রাজ দাবি করেন, সেসব ভিডিওতে তার কোনো ভূমিকা ছিল না।

রাজের আইনজীবী স্বপ্নিল আম্বুরে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, সরকার পক্ষের আইনজীবীর মতে, শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডের এই ধরনের ভিডিও বানানো শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু রাজ কুন্দ্রা এই ভিডিও বানাননি, ভিডিওগুলো নানা অ্যাপের মাধ্যমে ছড়িয়েও দেননি। তার কোনো ভূমিকাই নেই। তাছাড়া শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডে স্বীকার করেছেন যে তারা নিজেরাই ভিডিও বানিয়েছেন।

এর আগে শার্লিন অভিযোগ করেছিলেন, রাজ ও তার সহকারীরা তাকে পর্নো ভিডিওতে অভিনয় করার জন্য জোর করেছিলেন। পুনমের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে পুনমের নগ্ন ভিডিও-ছবি প্রকাশ করে দিয়েছিলেন রাজ।

রাজের আইনজীবীর দাবি, রাজ যে সময়ে হটশটস অ্যাপের দায়িত্বে ছিলেন, তখন অ্যাপটিতে এ ধরনের কোনো ভিডিও ছাড়া হয়নি। রাজ যে ধরনের ভিডিও বানিয়েছেন, সেগুলোতে সরাসরি যৌনতা দেখানো হয়নি, এ ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইনের ৬৭এ ধারা প্রয়োগ করা যাবে না।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই পর্নো বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নো ভিডিও প্রচার করতেন তিনি। ২১ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি মুচলেকা দিয়ে তিনি জামিন পান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore