For Advertisement
‘মানিকে মাগে হিথে’তে কোমর দোলালেন শ্রীলেখা
এবার সিংহলি পপ তারকা ইয়োহানি ডি-সিলভারের গাওয়া ‘মানিকে মাগে হিথে’গানের সঙ্গে নেচে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘কথা কিন্তু রাখলাম’। ইতোমধ্যে এই নাচ দেখে মোহিত হয়েছেন শ্রীলেখা ভক্তরা ও প্রেমীরা। এতে দেখা যায়, লাল স্লিভলেস কুর্তির সঙ্গে প্রথমে সাদা প্লাজো পরেছিলেন। পরে অবশ্য তিনি কালো প্যান্টের সঙ্গে কুর্তিটি ‘ম্যাচ’ করে পরেছিলেন।
‘মানিকে মাগে হিথে’, ইয়োহানির গাওয়া গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন শ্রীলেখা। খোলা আকাশের নিচে সবুজ ঘেরা পরিবেশে আরও মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। অবশ্য গানের ফিউশন মিউজিক বেছে নিয়েছিলেন তিনি। শ্রীলেখার ইনস্টাগ্রামের ওয়ালে ইতোমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গেছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এভাবেই ভালো থাকুন।’ বঙ্গ সুন্দরীর এই ভিডিওতে ‘ফিদা’ নেটপাড়া। উল্লেখ্য, ইয়োহানি ডি-সিলভার গাওয়া মানিকে মাগে হিথে গানটি বিপুল জনপ্রিয় হয়েছিল। সিংহলী সুন্দরীর এই গানে মজেছেন বলিউড থেকে আমজনতা। খুব কম তারকাই এই গানের জাদু থেকে নিজেকে বাদ রাখতে পেরেছে। কিন্তু এর আগে শ্রীলেখাকে এই গানে কখনও ছন্দ মেলাতে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই নায়িকাকে নতুন রূপে দেখে খুশি ভক্তরা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore