Thursday 19 November, 2026

For Advertisement

১ টাকাও কারো কাছ থেকে নেইনি: শিল্পা শেঠি

16 November, 2021 1:22:29

বিতর্ক থামছে না শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে। পর্নোগ্রাফি মামলা থেকে স্বস্তি পেতে না পেতেই আবারো আইনি ঝামেলায় জড়ালো শিল্পা ও রাজ। স্বামী রাজ কুন্দ্রাসহ তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়েছে।

তাদের দুজনসহ কাশিফ খান নামের এক ব্যক্তির নামে মামলাটি করেছেন মুম্বাইয়ের আরেক ব্যবসায়ী। তাদের তিন জনের বিরুদ্ধেই ১ কোটি ৫১ লাখ রুপি প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

ওই ব্যক্তির অভিযোগ, ২০১৪ সালে অতিরিক্ত লাভের আশা দেখিয়ে শিল্পা ও রাজ নিজেদের ফিটনেস সংস্থায় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করান তাকে দিয়ে। তবে দিনের পর দিন কেটে গেলেও লাভের মুখ দেখতে পাননি ওই ব্যবসায়ী। তাই টাকা ফেরত চাইলে শিল্পা ও রাজ তাকে হুমকি দেন। তাই কোনো উপায় না দেখে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এই তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

তবে এই প্রতারণার অভিযোগ নাকচ করে দিয়ে শিল্পা শেঠি নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে এবং তাকে টেনে নীচে নামানো হচ্ছে। ’

টুইটারে এই অভিনেত্রী লেখেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার আর রাজের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। কাশিফ খান, এসএফএল ফিটনেস সংস্থার কর্ণধারের নামেও অভিযোগ দায়ের হয়েছে। আমাদের সঙ্গে এই সংস্থার কোনো যোগাযোগ নেই। একটি টাকাও কারো কাছ থেকে নেইনি। আমার নামে অপপ্রচার হলে খুব আঘাত পাই। আমার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা হচ্ছে এবং আমাকে নীচে নামানোর চেষ্টা চলছে। দেশের আইন অনুসরণকারী নাগরিক হিসেবে আমার অধিকার নিশ্চিত হওয়া উচিত।

এদিকে পুলিশ সূত্রের খবর, শুধু তারকা দম্পতি নয় আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore