For Advertisement
মাহিকে বিয়ে করা নিয়ে এবার মুখ খুললেন রাকিব
ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে। তার স্বামী রাকিবেরও এটি দ্বিতীয় বিয়ে। তার ঘরে এক সন্তানও রয়েছে। দ্বিতীয় বিয়ের পর থেকেই তাকে নানান কথা শুনতে হয়। এসব কথার জবাব দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
আগের সংসার অনেক চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারেননি জানিয়ে রাকিব লেখেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি, আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি।’
সন্তানদের প্রতি ভালোবাসা সবাই দেখতে পায় না। শুধু হুটহাট মন্তব্য করলেই হয় না- এমনটাই মনে করেন রাকিব। তিনি বলেন, ‘আর সারা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সব কিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত; কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারো পোড়ে না।’
সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারব, আর না বেঁচে থাকলে আপনাদের দুদিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে, আর আমিও ব্যতিক্রম নই; সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।’
মাহিকে বিয়ে প্রসঙ্গে বললেন, ‘দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না; আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে আবদ্ধ হয়েছি।’
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। সবশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এরপর গত ৯ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন তারা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore