Thursday 19 November, 2026

For Advertisement

সংসার জীবনের ২৭ বছর, শাবনাজ-নাঈম বললেন ‘আলহামদুলিল্লাহ’

5 October, 2021 5:18:21

ঢাকাই সিনেমার অন্যতম মিষ্টি ও সফল জুটি নাঈম ও শাবনাজের অভিষেক হয় ১৯৯১ সালের ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। যেটি পরিচালনা করেছিলেন এহতেশাম। সুদর্শন চেহারা ও অভিনয়ের গুণে তারা অল্প সময়েই তারকা বনে যান। এরপর শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান তারা। ক্যারিয়ারের স্বর্ণালী সময়েই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান নাঈম ও শাবনাজ। সংসার জীবনেই মনোযোগী হন এ জুটি। তাদের নামিরা ও মাহাদিয়া নামের দুটি সন্তান রয়েছে। যারা কানাডায় পড়াশোনা করেন। অন্যদিকে নাঈম-শাবনাজ বসবাস করছেন টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাথরাইলে গ্রামের বাড়িতে।

সাধারণ মানুষের অভিযোগ, তারকাদের নাকি সংসার টেকে না। কিন্তু এই অভিযোগ খাটে না নাঈম-শাবনাজের ক্ষেত্রে। তারা ভালোবাসা ও বিশ্বাসের শক্তিতে এখনো একসঙ্গে আছেন। সুখে-শান্তিতে বসবাস করছেন। সংসার জীবনের ২৭ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ অক্টোবর) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ দম্পতি। সেখানে রয়েছে দুটি ছবি। যার একটি তাদের বিয়ের, অন্যটি বর্তমান সময়ের। ছবি দুটির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, একসাথে পথ চলার ২৭টি বছর পার করলাম। সুখ, দুঃখ, আনন্দ, ত্যাগ, ভালোবাসা মিলে মিশে কাটানো সম্ভব হয়েছে একই মন মানুষিকতা ও আল্লাহ রহমতের কারণে। আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন। আমিন’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore