Thursday 19 November, 2026

For Advertisement

বিদেশে অবসর সময় কাটাচ্ছেন অনন্ত-বর্ষা

26 September, 2021 12:56:43

গত ১৫ সেপ্টেম্বর তুরস্কে গিয়েছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘নেত্রী’ সিনেমার লোকেশন দেখা এবং কস্টিউম তৈরির জন্য সেখানে যাত্রা করেছেন তারা। এর ফাঁকেই ঘুরে বেড়াচ্ছেন এই জুটি। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবসর সময় কাটাচ্ছেন তারা। সেখানে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নায়ক। ক্যাপশনে অনন্ত জলিল লিখেছেন, ‘ফ্যামিলিকে নিয়ে হলিডেতে অনন্ত -বর্ষা এখন ইস্তাম্বুল শহরে।’ এই তারকা জুটির ছবি দেখে অনুরাগীদের মন জুড়াচ্ছে।

এর আগে গত মে মাসে ঈদ উদযাপন করতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ছুটে গিয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার একের পর এক ছবি আর ভিডিও শেয়ার করছিলেন বর্ষা। আর তাতে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। সাধারণ পরিবারে বড় হয়েছেন অনন্তপত্নী বর্ষা। চলতি বছর এক টেলিভিশন অনুষ্ঠানে ছোটবেলার কষ্টের কথা জানিয়েছিলেন তিনি। অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কেটেছে তার। তবে বর্তমানে সেই দৃশ্য পরিবর্তন হয়েছে। এখন ছুটিতে স্বামীর সঙ্গে নানা দেশে ঘুরে বেড়ান।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে ‘নেত্রী’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস। বাংলাদেশসহ ভারতের হায়দ্রাবাদ ও তুরস্কে বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে। লকডাউনের কারণে দীর্ঘ সময় শুটিং করা হয়নি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বাকি শুটিং শেষ করতে চান সিনেমাটির প্রযোজক-পরিচালক অনন্ত জলিল। এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন- প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। পাশাপাশি তুরস্কের বেশ ক’জন অভিনয়শিল্পীকেও দেখা যাবে বলে জানান অনন্ত জলিল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore