Monday 5 October, 2026

For Advertisement

মারতে রাজি, মরতে রাজি না: পরীমনি

22 September, 2021 12:53:50

মাদক মামলায় কারাগারের থেকে মুক্তির পরও আলোচনা থেমে নেই নায়িকা পরীমনিকে ঘিরে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস কিংবা ছবিতে আলোচনার সৃষ্টি করছেন তিনি। সম্প্রতি পরী, তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বুঝিয়েছেন, মারতে রাজি, মরতে রাজি না। অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু লাইন শেয়ার করেছেন। সেখানেই আছে এমন কথা। পরীমনি লেখেন, ‘টেন এর পরে আমি তো আর গুনতে পারি না/ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না/প্রেমের মরা সে তো নাকি জলে ডোবে না/আমি প্রেম করতে রাজি/মারতে রাজি/মরতে রাজি না।’

লাইনগুলো মূলত সংগীতশিল্পী তাপসের। লাইনগুলো লিখে পরীমনি লিখেছেন, ‘কপিরাইট তাপস দ্য বস’ পোস্টটি সংগীতশিল্পী তাপসও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সম্প্রতি পরীমনি তার বাসা পরিবর্তন করেছেন। অর্থাৎ নতুন ফ্ল্যাটে উঠেছেন অভিনেত্রী। ২০ সেপ্টেম্বর চারটি ছবি পোস্ট করে সে কথা জানিয়েছেন পরীমনি।

২০ সেপ্টেম্বর সকালে অভিনেত্রী ছবিগুলো পোস্ট করেন ‘মাই সুইট হোম’ নামের অ্যালবামে। ছবিতে ঘরের যে যে অংশ দেখা যাচ্ছে, সেগুলো সুন্দর করে গোছানো। পরীমনিকেও বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল সেই ছবিগুলোতে। চারটি ছবি পোস্ট করে পরীমনি সেই ক্যাপশনে লেখেন, ‘যে জীবন যাপন করছ তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেই জীবন কাটাও।’ ইংরেজিতে লেখা, ‘love the life you live. live the life you love’। এই লাইনটি মূলত খ্যাতিমান জ্যামাইকান সংগীতশিল্পী বব মার্লের। পরীমনি অবশ্য ববের নাম উল্লেখ করেননি।

পরীমনি শিগগিরই লাইট-ক্যামেরার দুনিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গুনিন ওয়েব সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। ১০ অক্টোবর থেকে শুটিং। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে। অক্টোবরে বায়োপিক নামে একটি সিনেমার দৃশ্যধারণের কথা আছে। অভিনয় করবেন প্রীতিলতা নামের সিনেমাতেও। সব মিলিয়ে আগামী দিনগুলো কাজে ব্যস্ত থাকতে দেখা যাবে পরীমনিকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore