Monday 5 October, 2026
For Advertisement
দ্বিতীয় সংসার শুরু করেছেন ইভা রহমান
20 September, 2021 7:07:37
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে গায়িকা ইভা রহমানের। পরে তিনি দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেছেন। এই দম্পতির পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।
এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে ক্যান্সার শুরু করেছেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য গড়ে ওঠে। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।
জানা গেছে, বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন, ‘বিয়ে করেছেন, এটা নিশ্চিত। এর বেশি কিছু বলতে পারব না।’
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore