For Advertisement
বিয়ে করবেন অভিনেত্রী হুমায়রা হিমু
শীঘ্রই বিয়ে করবেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তার বিয়ের জন্য পরিবার থেকে পাত্র দেখা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমকে হুমায়রা হিমু বলেন, ‘পরিবার থেকে পাত্র দেখছেন। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবো। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে।’
শোবিজ অঙ্গনে পারস্পরিক সম্পর্কের বিষয়ে হিমু বলেন, ‘যতদিন কাজ করতে পারবো ততদিন সবাই খবর রাখবে। এরপর বেশিরভাগ মানুষই ভুলে যাবে। তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা। তা ছাড়া শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে।’
লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore