For Advertisement
মসজিদে শুটিং, অভিনেত্রীর বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি
পাকিস্তানের লাহোরের এক ঐতিহাসিক মসজিদে একটি ডান্স ভিডিওর শুটিং করার অভিযোগে দেশটির অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে মামলা করেছে লাহোর পুলিশ। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট।
পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সইদের বিরুদ্ধেও জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বলিউডি সিনেমা হিন্দি মিডিয়াম-এও দেখা গেছে সাবা কামারকে। সাবা এবং সইদের বিরুদ্ধে আদালতের শুনানি অগ্রাহ্য করা হয়েছে। বারবার হেয়ারিং-এর তারিখ এড়িয়ে গিয়েছেন তারা।
গত বছর পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল লাহোর পুলিশ।
তাদের বিরুদ্ধে অভিযোগ লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খানে নাচের দৃশ্য শুটিং করেছিলেন তারা। যার ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে। এই ঘটনার জেরে ইতোমধ্যেই দুই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। সাধারণ মানুষ ক্ষোভের মুখে পড়ে এবং মামলা দায়ের হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সাবা এবং সইদ। কিন্তু তাতেও দমেননি আমজনতা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore