For Advertisement
১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেব ইনশাআল্লাহ: মাহি
আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে কী সেই সারপ্রাইজ, সেটি স্পষ্ট করেননি তিনি।
রোববার দিনগত রাতে মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন— আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেব, ইনশাআল্লাহ।
তবে মাহির স্ট্যাটাস দেখে অনেকে ধরেই নিয়েছেন ‘গোপনে’ বিয়ে করেছেন তিনি, সেটিই প্রকাশ করবেন ওইদিন।
‘সারপ্রাইজ’ বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, এখন বললে তা আর সারপ্রাইজ রইলো না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।’
সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর পর থেকেই তাদের মধ্যে বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অবশেষে গেল মে মাসে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন মাহি।
এর কিছু দিন পর থেকে মাহির নতুন বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না মাহি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore