For Advertisement
গায়কের প্রেমে আঁচল, বিয়ে আগামী বছর
ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা আঁচল আঁখি। চেহারার মতো তার দৈহিক ফিগারও বেশ আকর্ষণীয়। তেমনই মনোমুগ্ধকর তার হাসি। এমন সুন্দরী নায়িকার প্রেমে পড়তে কে না চান। তবে সবাইকে তো আর মন দেবেন না অভিনেত্রী। তিনি মন দিয়েছেন এক গায়ককে। নাম অমি।
এই গায়কের কয়েকটি গানে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। গুঞ্জন, তাদের মন দেওয়া-নেওয়ার কাজ সম্পন্ন হয় সেখান থেকেই। শোবিজে তাদের প্রেমের বিষয়টি এখন খুবই চর্চিত। কয়েকদিন ধরে ঢালিউডের বাতাসে এমনও গুঞ্জন, আঁচল গোপনে নাকি বিয়েও সেরে ফেলেছেন।
তবে বিয়ের এই গুঞ্জনকে ফুঁ মেরে উড়িয়ে দিয়েছেন দীর্ঘদেহী নায়িকা আঁচল আঁখি। যদিও প্রেমের বিষয়টি তিনি অস্বীকার করেননি। অভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো বিয়ে করিনি। ওটা গুঞ্জন। তবে প্রেম করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর সবাইকে জানিয়ে বিয়ে করব।’
২০১১ সালে ‘ভুল’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় আঁচল আঁখির। তবে তিনি সাফল্য পান ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ত্রিকোণ প্রেমের ওই ছবিতে নায়ক জয় চৌধুরীও ছিলেন। সেখানে আঁচলের অভিনয় এবং পর্দার উপস্থিতি ছিল নজরকাড়া।
ক্যারিয়ারে তিনি শাকিব খান, বাপ্পি চৌধুরী ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আঁচলের সবশেষ সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। সেখানে তাকে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে দেখা যাবে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore