Monday 16 March, 2026

For Advertisement

সনু নিগমের বাড়িতে মিথিলা

2 August, 2021 9:23:12

ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সনু নিগমের বাড়িতে গেলেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অবশ্য একা নয়, সঙ্গে ছিলেন স্বামী কলকাতার ছবির অন্যতম নির্মাতা সৃজিত মুখার্জিও।

সৃজিত মুখার্জির সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, সনু নিগমের একপাশে দাঁড়িয়ে মিথিলা ও সৃজিত। সৃজিতের কাঁধে সনুর হাত। আর অন্য হাত অপরিচিত এক নারীর কাঁধে।

অবশ্য ওই নারী অপরিচিত কেউ নয়, সনু নিগমের স্ত্রী মধুরিমা নিগম।

বিষয়টি জানিয়ে মিথিলা বলেন, ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগমের নিমন্ত্রণেই গত শনিবার তার মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। ‘সাবাস মিঠু’ নামের হিন্দি ছবির শুটিংয়ের কাজে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সৃজিত। এদিকে গত ২৮ জুলাই ‘মায়া’ নামের ছবিটির শুটিং শেষ করেছেন মিথিলা। হাতে কোনো কাজ নেই। তাই এই ফুরসতে মেয়ে আইরাকে নিয়ে শুক্রবার কলকাতা থেকে মুম্বাইয়ে উড়াল দেন মিথিলা। পর দিনই সনুর বাড়িতে আমন্ত্রিত হন।

কেমন সময় কাটল সুন নিগমের বাড়িতে?

মিথিলা বলেন, ‘আমি তো ছোটবেলা থেকে সনু নিগমের ভক্ত। এবার সামনাসামনি আড্ডা হলো, খাওয়া-দাওয়া হলো। গানও হলো। এটা তো দারুণ এক অনুভূতি। খুবই ভালো লাগল।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore